অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে