দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা আগামী ১৪ মে থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা ও সৈয়দপুর থেকে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯০ টাকা।
এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্য সৈয়দপুর এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজার এবং গত ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ মিনিট এবং রাত ৮টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে বেলা ৩টা ৪০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সৈয়দপুরে এখন প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা শুরু করলেও খুব দ্রুতই এই রুটে আরও ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। আশা করি, যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।’
এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে। এগুলো ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) কর্তৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৪ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে