
দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন গতকাল শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদিরের অনুপ্রেরণামূলক উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।
ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বিগত বছরগুলোতে ইনসেপ্টার বিভিন্ন সাফল্য ও চ্যালেঞ্জের কথা স্মরণ করেন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্পর্কিত ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি ভ্যাকসিন, ডায়াপারসহ ইনসেপ্টার বিভিন্ন পণ্যের বিশ্বব্যাপী সফল রপ্তানির বিষয়টি উল্লেখ করেন।
ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির বলেন, ‘যাত্রার শুরু থেকেই ইনসেপ্টা প্রতিবছর সব শ্রেণির মানুষের সুবিধা নিশ্চিত করতে উচ্চ গুণমান বজায় রেখে বিশ্বের সর্বাধুনিক ওষুধ সাশ্রয়ী মূল্যে বাজারে নিয়ে আসছে। ইনসেপ্টাই বাংলাদেশের একমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা নিজস্ব এপিআই দিয়ে দুটি বায়োসিমিলার বায়োলজিক্স বাজারজাত করেছে। বাংলাদেশকে জরায়ুমুখের ক্যানসারমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইনসেপ্টা বহুল প্রতীক্ষিত জরায়ুমুখের ক্যানসারের ভ্যাকসিন, ২০২২ সালে বাজারজাত করেছে। ২০২৩ সালে ইনসেপ্টা জীবন রক্ষাকারী নিউমোকোক্কাল ভ্যাকসিন বাজারজাত করেছে, যা আগে অপ্রতুল ছিল।’
ডা. ই এইচ আরেফিন আহমেদ (এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং) ও এহসান আজিজ (এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং) ২০২৪ সালের জন্য কোম্পানির কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, বর্তমানে ইনসেপ্টা ৯৭টি দেশে মানসম্মত ওষুধ রপ্তানি করছে।
অনুষ্ঠানে আশরাফ উদ্দিন আহমেদ (এক্সিকিউটিভ ডিরেক্টর, সেলস্) ও খোন্দকার মঈনুল ইসলাম (এক্সিকিউটিভ ডিরেক্টর, সেলস্) গত বছরের বিক্রয় বিশ্লেষণ করেন এবং ২০২৪ সালের বিক্রয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি সান্ধ্যভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ইনসেপ্টা সবার জন্য সর্বত্র উন্নত স্বাস্থ্যসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। বিগত বছরগুলোতে শিল্পায়ন, পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের জন্য ইনসেপ্টা অসংখ্য স্বীকৃতি অর্জন করেছে; যেমন: ২০২০-২০২১ অর্থবছরের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য)’, ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০’, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’, ‘জাতীয় পরিবেশ পদক ২০২২’।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে