সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ‘অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২২’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও সকল শহীদের স্মরণে ও শ্রদ্ধায় ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপরে আলোচনা সভা, ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন সম্মেলনের সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক অফিসের ইনচার্জবৃন্দ, সকল শাখা ও উপশাখার প্রধানগণ আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। সভায় ব্যাংকের অর্ধবার্ষিকী সম্মেলনে ব্যাংকের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ব্যাংকের অর্ধ-বার্ষিক অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৪ ঘণ্টা আগে