
আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানুষকে সহজ ও সাশ্রয়ী লেনদেনের সুযোগ করে দিতে ঢাকা ব্যাংক লিমিটেড থেকে খুব সহজেই ফান্ড ট্রান্সফার বা আন্তলেনদেন সুবিধা চালু করেছে ‘নগদ’। এখন থেকে ঢাকা ব্যাংক থেকে অ্যাড মানি এবং লোন ও ডিপিএস-এর কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ গ্রাহকেরা।
সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী এবং ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) এ এম এম মঈন উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, এসইভিপি এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান আখলাকুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সমঝোতা চুক্তির ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকেরা যে কোনো সময় তাদের ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ আদান-প্রদান করতে পারবেন। ফলে এই প্রক্রিয়ায় ‘নগদ’ ও ঢাকা ব্যাংকের গ্রাহকেরা আন্তলেনদেনের মাধ্যমে বাঁচাতে পারবেন তাদের মূল্যবান সময় ও অর্থ। পাশাপাশি গ্রাহকদের এই ধরনের অর্থ লেনদেন প্রক্রিয়া হবে ঝামেলাহীন ও ঝুঁকিমুক্ত।
চুক্তির ব্যাপারে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘দেশের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে এই সেবার ফলে ‘নগদ’ ও ব্যাংক, উভয় পর্যায়ের গ্রাহকেরা লাভবান হবেন। এখন থেকে দ্রুত সময়ের মধ্যে একজন গ্রাহক চাইলেই ঢাকা ব্যাংক থেকে তার নগদ ওয়ালেটে টাকা আনতে পারবেন। নতুন নতুন আরও কিছু আকর্ষণীয় সেবা নিয়ে কাজ করছে নগদ।’
‘নগদ’ মূলত গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে চালু করেছে ‘ব্যাংক টু নগদ’ অ্যাড মানি সার্ভিস। ফলে কোনো চার্জ ছাড়াই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকেরা যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন নিমেষেই।
তবে ব্যাংক থেকে যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে দৈনিক ৫ বার সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন গ্রাহকেরা। এভাবে প্রতি মাসে ২৫ বার সর্বমোট ২ লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন তাদের ‘নগদ’ ওয়ালেটে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১১ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৫ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে