বিদ্যুতের ওপর চাপ কমাতে সৌরশক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে দেশের অন্যতম প্রধান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ প্রচার-প্রচারণা সকল ক্ষেত্রে যতটা সম্ভব সৌরশক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি।
কোম্পানির প্রচারের জন্য স্থাপিত বিলবোর্ডগুলোয় পর্যায়ক্রমে সৌরশক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ‘নগদ’। এর ফলে বিলবোর্ড পরিচালিত হবে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া শক্তি দিয়ে। এর মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মেলানো এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার উৎসাহিত হবে এবং কিছুটা হলেও জনজীবনে স্বস্তি আসবে। পর্যায়ক্রমে ‘নগদ’ এর সকল বিলবোর্ডে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্যের একটি হলো সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ব্যবহার। এই ধরনের জ্বালানি ব্যবহার করার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। সেসব পদক্ষেপের মধ্যে অন্যতম হলো নবায়নযোগ্য শক্তির ব্যবহার। আর এই কাজে উৎসাহ দিতে ‘নগদ’ স্থাপন করেছে সৌরশক্তিচালিত বিলবোর্ড।
সৌরশক্তিচালিত এই বিলবোর্ড স্থাপনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সব সময়ই পরিবেশ, মানুষ নিয়ে সচেতন থাকে। আমরা চাই, আমাদের প্রতিটি কর্মকাণ্ড যেন বিশ্বকে আরও নিরাপদ আবাসস্থল করে তুলতে সহায়তা করে। সেই চাওয়া থেকে আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহারে জোর দিয়েছি। তার ফলেই আমরা স্থাপন করেছি সৌরশক্তিচালিত বিলবোর্ড। ফলে আমরা প্রকৃতি থেকে পাওয়া শক্তিকে কাজে লাগিয়েই বিলবোর্ডকে সচল রাখতে পারব। “নগদ” ধীরে ধীরে দূষণমুক্ত, সাশ্রয়ী এবং প্রকৃতি বান্ধব সৌরশক্তির মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কার্যক্রম পরিচালনা করবে।’
নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মতো অনেক ইতিবাচক পদক্ষেপের সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছে ‘নগদ’। বাংলাদেশ ডাক বিভাগের এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মাত্র তিন বছরে সাড়ে ছয় কোটি গ্রাহকের বিশাল এক পরিবারে পরিণত হয়েছে। ‘নগদ’-এর দৈনিক লেনদেন গড়ে ৭৫০ কোটি টাকা; যা সর্বোচ্চ এক হাজার কোটি টাকাও স্পর্শ করেছে। একটি ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘নগদ’।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে