
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ইতিহাসে যুগান্তকারী পদোন্নতির মাধ্যমে বঞ্চিত কর্মীরা পেয়েছেন কাঙ্ক্ষিত পদোন্নতি। গত ২২ ডিসেম্বর একযোগে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের ২ হাজার ৪০০-এর মতো কর্মকর্তা-কর্মচারী। ব্যাংকটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংক সূত্র জানায়, দীর্ঘকাল ধরেই সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম খুবই শ্লথ অবস্থায় ছিল। অন্যান্য ব্যাংকে পদোন্নতি নিয়মিত ও সঠিক সময়ে হওয়ার নজির থাকলেও সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম সব সময়ই দেরিতে সম্পন্ন হয়। বিগত বছরগুলোতে সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম শুরু হতো বছরের মাঝামাঝি ও শেষ দিকে। তা ছাড়া অর্গানোগ্রামের কারণে বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী সঠিক সময়ে পদোন্নতি পেতেন না। বিআরসি পরীক্ষার মাধ্যমে একই সঙ্গে অন্য ব্যাংকে যোগদানকারী কর্মকর্তারা সোনালী ব্যাংকের কর্মকর্তাদের চেয়ে পদোন্নতিতে এক থেকে দুই ধাপ এগিয়ে রয়েছেন।
এমনকি বিআরসির নিয়োগের মাধ্যমে নির্ধারিত অপেক্ষাকৃত কম মেধাবীরা অন্যান্য ব্যাংকে যোগদান করে সঠিক সময়ে পদোন্নতি লাভ করায় বর্তমানে একাধিক ব্যাংকে এমডি হিসেবে রয়েছেন। কিন্তু ওই একই ব্যাচে যোগদানকারী সোনালী ব্যাংকের কর্মকর্তারা এখনো জেনারেল ম্যানেজার হিসেবে রয়েছেন। ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাই দীর্ঘদিন ধরেই ব্যাংকের সর্বস্তরের কর্মীদের মধ্যে তীব্র বঞ্চনা ও ক্ষোভ ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতি নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও জটিলতা থাকলেও কর্তৃপক্ষ তা গুরুত্বের সঙ্গে না দেখায় ক্রমেই কর্মী অসন্তোষ দানা বাঁধতে থাকে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ২০২১ সালে অর্গানোগ্রাম করে কিছুসংখ্যক নতুন পদ সৃষ্টির মাধ্যমে তিন বছরে উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিলেও বৃহত্তম ব্যাংক হিসেবে তা যথেষ্ট ছিল না। ফলে কর্মীদের দাবির মুখে এ বছরের মাঝামাঝি পূর্বতন এমডির চেষ্টায় সুপারনিউমোরারি পদোন্নতি দেওয়ার বিষয়ে পর্ষদ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান এমডি অ্যান্ড সিইও দায়িত্ব গ্রহণ করেই এ বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেন। এর ফলে ৩১ ডিসেম্বর ২০২৩ ভিত্তিক পদোন্নতি দেওয়া হয়। এর ফলে পাঁচ বছরের বেশি সময় ধরে যাঁরা একই পদে ছিলেন, তাঁরা সবাই পদোন্নতি পেয়েছেন।
ব্যাংকের যুগান্তকারী পদোন্নতি ও ভবিষ্যৎ পদোন্নতি জটিলতার সমাধান বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান বলেন, পদোন্নতি একটি অধিকার। তাদের অধিকার নিশ্চিত করায় ক্ষোভ দূর হলো।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩০ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে