
ছুটির দিনে জমজমাট ছিল রিহ্যাব আয়োজিত আবাসন মেলা ২০২৪। মেলার তৃতীয় দিন বড়দিনের সরকারি ছুটি থাকায় দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীর সমাগম বাড়তে থাকে। মেলায় কেউ কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজখবর নিয়ে রাখছেন; যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়। বরাবরের মতো ক্রেতা টানতে এবারও প্রতিষ্ঠানগুলো প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান।
এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশের সিঙ্গেল টিকিট ৫০ টাকা আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। তৃতীয় দিনে মেলা পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোমস লিমিটেড। রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জমির ওপর ৫১ তলা ভবন তৈরি করছে এই প্রতিষ্ঠান। ভবনের ৬ তলা হবে বেজমেন্ট এবং পুরোটাই কার পার্কিং। ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, বনশ্রী, মতিঝিল, ফকিরাপুল, আফতাবনগর, মাটিকাটা, বসুন্ধরা ও মিরপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে আবাসিক প্রকল্প করছে ট্রপিক্যাল হোমস।
মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লাখ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা তুলনামূলকভাবে কম লাভে ফ্ল্যাট বিক্রি করি।’
মেলায় অংশ নিয়েছে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেড। প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মো. মাকসুদুর রহমান বলেন, ‘মেলায় ভালো সাড়া পাচ্ছি। আজ (গতকাল) ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম বেশ ভালো।’
ক্রিডেন্স হাউজিং লিমিটেডের টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন, ‘আমরা ক্রেতাদের জন্য বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। গুলশান, বনানী, ধানমন্ডি, লালমাটিয়াসহ ৫২টি প্রকল্পে বিক্রয়যোগ্য ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমিনিয়াম ও সব নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তুত করে ক্রিডেন্স হাউজিং।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে