জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী, গড়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে পাঠানোর কথা একজন প্রবাসীর। সে হিসাবে প্রতি মাসে দেশে রেমিট্যান্স আসার কথা ৩৩৩ কোটি ডলার। অথচ গত মাসে এক ধাপে ডলারের দর ৭ টাকা বাড়ার পরও ঈদের আগের মাসে রেমিট্যান্স এসেছে মাত্র ২২৫ কোটি ডলার। যদিও তা আগের মাসের তুলনায় কিছুটা বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় ২২৫ কোটি ডলারে দাঁড়িয়েছে; বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৩২৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। সে হিসাবে মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সে হিসাবে বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৩ শতাংশ।
ব্যাংকাররা জানান, চলতি জুনে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই প্রবাসীরা পরিবারের কোরবানির প্রস্তুতি হিসেবে এই মাসে রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন। একই সঙ্গে ডলারের দর বেড়ে যাওয়ায় প্রবাসী আয় বাড়তে পারে। কিন্তু তা প্রবাসীর তুলনায় কম।
বিএমইটির তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গেছেন ২ লাখ ২৬ হাজার ৮৩৭ জন। আর ২০২৩ সালে বাংলাদেশ থেকে রেকর্ড ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন কর্মী বিভিন্ন দেশে কাজের জন্য গেছেন। কিন্তু সেই অনুপাতে দেশের প্রবাসী আয় বাড়েনি। বর্তমানে সব মিলিয়ে বিদেশে অবস্থানকারী প্রবাসীর সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ২ হাজার ৩৬০ জন। যদিও রিক্রুটিং এজেন্সিগুলো মনে করে, বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশির পরিমাণ ১ কোটি ৩০ লাখ। সে হিসাবে মে মাসে একজন প্রবাসী গড়ে টাকা পাঠিয়েছেন ২০ হাজার ২৫০ টাকা। অথচ এর পরিমাণ গড়ে ৩০ হাজারের বেশি হওয়ার কথা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) যুগ্ম-মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিএমইটি জনশক্তি রপ্তানির যে তথ্য দিয়েছে, সেটি সঠিক নয়। এটা ১ কোটি ৩০ লাখের মতো হতে পারে। তবে এটা ঠিক, দেশে বৈধ পথে যে পরিমাণ রেমিট্যান্স আসে, তার সমপরিমাণ বা অনেক বেশি হুন্ডি বা অন্যান্য মাধ্যমে আসে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে রেমিট্যান্স কম দেখা যাচ্ছে। তবে যেভাবেই আসুক না কেন, এটা দেশের অর্থনীতি’তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাতে কোনো সন্দেহ নেই।
রেমিট্যান্স সম্পর্কিত আরও খবর পড়ুন:

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে