
আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম হাবিবুর রহমান। আজ বুধবার (২ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ব্যবসায়ী আসিফ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হলেন।
সভা শেষে সিএসইর করপোরেট ও জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তানিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডার পরিচালকেরা এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী এ কে এম হাবিবুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
এ কে এম হাবিবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ইঞ্জিনিয়ারিং বিভাগে টেলিকমিউনিকেশন অফিসার হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডে (বিটিটিবি) কর্মজীবন শুরু করেন। ২০০৮ পর্যন্ত সেখানে বিভিন্ন পদে কাজ করেছেন।
এরপর এ কে এম হাবিবুর রহমান বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ কে এম হাবিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ করেন।
হাবিবুর রহমান বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (অন লিয়েন) গুরুত্বপূর্ণ পদে কাজ করার মাধ্যমে প্রযুক্তি আপগ্রেডেশন, নেটওয়ার্ক সম্প্রসারণ, সংযোগ–সংক্রান্ত বড় বড় প্রকল্পে অবদান রেখেছেন।
হাবিবুর রহমান কর্মজীবনে ১৯৯২ সালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সেরা প্রশিক্ষণার্থী হওয়ার জন্য রেক্টর পদক এবং ইন্টিগ্রিটি প্রাইজ-২০২০ অর্জন করেন। এ ছাড়া তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারেও গবেষণাপত্র উপস্থাপন করেন।
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ২০ থেকে ২২ আগস্টের মধ্যে সিএসইর সকল স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। এরপর শূন্যপদে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
স্বতন্ত্র পরিচালক নিয়োগ পান আলমগীর মোর্শেদ, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, এ কে এম হাবিবুর রহমান, ডা. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেন, নাজনীন সুলতানা ও ফরিদা ইয়াসমিন। তবে আলমগীর মোর্শেদ দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে