
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আগের মাসের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজিতে বেড়েছে ২৯ টাকা। ফলে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৩ টাকা, গত মাসে ছিল ১ হাজার ৪০৪ টাকা।
আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দর ঘোষণা করে। এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন জানিয়েছেন, নতুন দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এর ধারাবাহিকতায় বিইআরসি জানুয়ারি মাসের এলপিজির দাম ঘোষণা করেছে।
গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের জানুয়ারি এই সাত মাসের ব্যবধানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে ১২ কেজিতে ৪৩৪ টাকা। জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৯৯৯ টাকা। জানুয়ারিতে একই পরিমাণ এলপিজি গ্যাস কিনতে গ্রাহককে ব্যয় করতে হচ্ছে ১ হাজার ৪৩৩ টাকা।
বিইআরসির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৯৯৯ টাকা। আগস্ট মাসে ১২ কেজি একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৪০ টাকা। সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১ হাজার ২৮৪ টাকা। অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। নভেম্বরে ১৮ টাকা বেড়ে হয়েছিল ১ হাজার ৩৮১ টাকা। আর ডিসেম্বরে বেড়ে হয়েছিল ১ হাজার ৪০৪ টাকা।
এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে, এলপিজির দাম নির্ধারণ করা হয় সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর প্রতি মাসে প্রকাশ করা প্রোপেন ও নিউটনের দামের ওপর। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
বাজারে সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক ডজনেরও বেশি কোম্পানি এলপিজির ব্যবসায় আছে বাংলাদেশের বাজারে।
বিইআরসি প্রতি মাসে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তাদের বেঁধে দেওয়া দামে গ্যাসের সিলিন্ডার না পাওয়ার অভিযোগ বেশ পুরোনো। ভোক্তাদের অভিযোগ প্রতি মাসে বিইআরসি দাম নির্ধারণ করে দায় সারে। মাঠ পর্যায়ে তাদের বেঁধে দেওয়া দাম আদৌ কার্যকর কি না সেটা তারা তদারকি করে না। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা প্রতি সিলিন্ডারে ২০০-২৫০ টাকা বেশি নেয়।
সরকার গৃহস্থালিতে গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পর ঢাকাসহ বড় শহরগুলোতে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। গ্রাহকদের প্রত্যাশা এলপিজি সিলিন্ডার গ্যাসের যেই দাম নির্ধারণ করা হয় সেই দামে বাজার থেকে গ্যাস প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া যায়।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৪ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে