সরকার পতনের পর ঋণ খেলাপির দায়ে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান।
মূলত খেলাপি থাকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ক্লিয়ারেন্স না পাওয়ায় সায়ানের পরিচালক হিসেবে পুনর্নিয়োগের আবেদন বাংলাদেশ ব্যাংক প্রত্যাখ্যান করেছে। এতে তিনি পরিচালক পদ হারান।
বাংলাদেশ ব্যাংক গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সায়ান আইএফআইসি ব্যাংক থেকে এসেস ফ্যাশনস লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাঁকে পরিচালক হিসেবে পুনর্নিয়োগ দেয়নি।
এর আগে গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় সায়ানকে পুনর্নিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সায়ানের বাবা সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মঙ্গলবার (১৩ আগস্ট) গ্রেপ্তার হয়েছেন। তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ঢাকা–১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২২ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৬ ঘণ্টা আগে