বিটকয়েনকে মূল্যহীন মুদ্রা বলে আখ্যায়িত করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সংস্থা জেপি মরগ্যান চেজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডিমন। মার্কিন স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।
সংবাদ সম্মেলনে জেমি ডিমন বলেন, এটি নিয়ে কে কী ভাবল সেটি ব্যাপার নয়, তবে ক্রিপ্টোকারেন্সিগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারা এটি মানি লন্ডারিং ঠেকাতে, ব্যাংক গোপনীয়তা আইন বাস্তবায়ন ও করের জন্য নিয়ন্ত্রণ করবে।
বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সংস্থা জেপি মরগ্যান চেজের প্রধান বিটকয়েনের তুখোড় সমালোচকদের মধ্যে একজন। একসময় তিনি এটিকে প্রতারণা বলে আখ্যায়িত করেছিলেন। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন জেমি ডিমন।
তবে জেপি মরগান চেজের সঙ্গে জেমি ডিমনের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। চলতি গ্রীষ্মে জেপি মর্গান গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি ফান্ডে অ্যাক্সেস দিয়েছে।
এ প্রসঙ্গে ডিমন বলেন, `আমাদের গ্রাহকেরা প্রাপ্তবয়স্ক। যদি তাঁরা ক্রয় ও বিক্রয়ে বিটকয়েন ব্যবহার করতে চান, তাহলে আমরা এটিতে খবরদারি করতে পারি না।'
তবে চেজের এমন বক্তব্যের পর বিটকয়েনের বাজারে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি।

দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৪ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে