
মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিললে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োগ না দিতে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে আহ্বান জানিয়েছে, তার সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এর পেছনে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টির ‘শয়তানি উদ্দেশ্য’ আছে বলে তিনি মন্তব্য করেছেন।
আজ মঙ্গলবার সিলেটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার বাংলাদেশ সফরের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জোর পর্যালোচনা করে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতরা যাতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হতে না পারেন, তা নিশ্চিত করতে গত শুক্রবার আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর আগে এইচআরডব্লিউ একই আহ্বান জানায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমাদের ১ লাখ ৮৬ হাজার শান্তিরক্ষী বাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তি রক্ষায় কাজ করেছে। এখন কিছু কিছু সংস্থা মনগড়া তথ্য দিচ্ছে, উদ্দেশ্য কিন্তু যেটা বলছে সেটা না। উদ্দেশ্য হলো- বাংলাদেশকে দাবিয়ে রাখা। কারণ, শান্তিরক্ষী মিশনে গিয়ে ওরা কিছু টাকা-পয়সা পেয়ে ভদ্রলোক হয়ে যায়, ভালো হয়ে যায়।’
তিনি বলেন, ‘এরা যাতে টাকা-পয়সা না পায়, দেশ যাতে ধ্বংস হয়, আর ওরা যাতে শান্তিরক্ষী মিশনে না যায়, তাহলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দিতে পারে- উদ্দেশ্য সেটাই। উদ্দেশ্য কিন্তু মহৎ না, উদ্দেশ্য খুব শয়তানি উদ্দেশ্য। আর ইউএন কখনো কোনো লোককে যাচাই-বাছাই না করে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেয় না। এদিক দিয়ে আমরা সব সময়ই সফলকাম হয়েছি।’
মোমেন আরও বলেন, ‘আমাদের দেশে যারা অতিরঞ্জিত কাজ করে, সরকার তাদের শাস্তি দেয়। আপনাদের নিশ্চয় মনে আছে, যারা অতিরঞ্জিত কাজ করেছিল, অন্যায় কাজ করেছিল, সরকার তাদের শাস্তি দিয়েছে। এমনকি তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এমন লোকদের দেওয়া হয়েছে, যারা অত্যন্ত শক্তিশালী এবং পারিবারিকভাবে প্রভাবশালী, তবুও সরকার তাদের প্রতি সিমপ্যাথি দেখায়নি। সো, উই স্ট্যান্ড ফর জাস্টিস, উই স্ট্যান্ড ফর ডেমোক্র্যাসি, উই স্ট্যান্ড ফর ফেয়ার। আর ওগুলো খামোখা-বাতুল কথাবার্তা।’
তিনি আরও বলেন, ‘সরকারের কোনো কোনো কাজের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, কিন্তু তাই বলে দেশের বিরুদ্ধে শত্রুতা করা তো ঠিক না। দেশ ধ্বংস করা তো ঠিক না।’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে