
অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’
সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে গতকাল সোমবার রাতে আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা এখন কেবল মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসা অঙ্গনে ইয়াবা খাওয়া হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, তারা অপরাধের সঙ্গে জড়িত কম হয়। এ জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাও আধুনিকায়ন করা হয়েছে।’
খালিদ হোসেন বলেন, ‘সব দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাসের সময় সুনসান নীরবতার মধ্য দিয়ে ক্লাস করে। আমাদের দেশে ক্লাসের সময় শিক্ষার্থীরা ক্যানটিনে বসে আড্ডা দেয়। শিক্ষার্থীরা সুকুমারবৃত্তি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিখবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের শিষ্টাচার, ভদ্রতা, নৈতিকতা শিক্ষা দেয় না। আমাদের দুর্ভাগ্য, রাজনীতির দুর্বৃত্তায়নে শিক্ষাব্যবস্থা বন্দী। রাজনীতি যদি করতে হয়, ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করেন। রাজনীতিতে একটা সহমর্মিতা বজায় রাখেন।’
একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও একাডেমিপ্রধান আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি আবুল খয়ের। বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে