সিলেটেরে বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার পরিচালক (মুহতামিম) হাফিজ আব্দুর রহিমকে (৫৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই শিক্ষক। পরে বিচারক অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বুধবার দুপুরে বিজিবি সদস্যরা মাদ্রাসার পরিচালককে আটকের পর ওই দিন রাতে তাঁকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেন। অভিযুক্ত হাফিজ আব্দুর রহিমের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামে। তিনি বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রের পরিবার ও মামলার সূত্রে জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের ছেলে হযরত হায়দর (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র (১৫)। সম্প্রতি ওই ছাত্র মাদ্রাসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। তার পরিবার মাদ্রাসায় না যাওয়া কারণ জানতে চাইলে সে বলাৎকারের বিষয়টি জানায়। এরপর তার বাবা বিজিবি ৫২ ব্যাটালিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করেন। বুধবার দুপুরে মাদ্রাসার পরিচালক হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভুক্তভোগী ছাত্রের মৌখিক জবানবন্দি নেওয়ার পর রাতে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। এ সময় ওই মাদ্রাসা ছাত্রের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, মাদ্রাসার পরিচালককে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করার পর এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ দিকে গত মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসা ছাত্র বলাৎকার ঘটনায় পরিচালক হাফিজ আব্দুর রহিমকে পৌর কিচেন মার্কেটে আটকে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ওই মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হয়ে রাত ১২টার দিকে পৌরশহরে স্বতন্ত্রভাবে অবস্থান নেয়। পৌর কিচেন মার্কেটে সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের ব্যক্তিগত অফিসে ছাত্ররা ঘেরাও করে হামলা চালায়। পরে পৌর মেয়র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্ররা পৌর কিচেন মার্কেট ত্যাগ করেন।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে