জামালপুরের মেলান্দহ গান্ধী আশ্রমে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। আজ শনিবার মুক্তি সংগ্রাম জাদুঘরে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রজেক্ট ও এস্টাবলিশমেন্ট) সঞ্জয় জৈন।
সঞ্জয় জৈন বলেন, ‘বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি। প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মধুর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’
দ্বিতীয় সচিব বলেন, ‘বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। এটি কোনো দেশের একার সমস্যা নয়। এটি সব দেশের সমস্যা। এটি সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’
গান্ধী আশ্রম, মুক্তিসংগ্রাম জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নাসির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর জাহান বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ সদস্য ছবি বিশ্বাস, জনস্বার্থ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. সামছুস জামাল সেলিম, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্বজল সুকার সরকার, গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তিধর প্রমুখ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে