
কুলি, মজুর, খুদে ব্যবসায়ীসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কোভিড-১৯ টিকা দিতে বিশেষ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার বাসচালক, শ্রমিকসহ পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের টিকাদানে বিশেষ কার্যক্রম চালাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পাটগুদাম আন্তজেলা বাসস্ট্যান্ডে এ কার্যক্রম পালন করা হয়।
মেয়র বলেন, ‘করোনা প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী টিকাদানের মাধ্যমে মানুষের সুরক্ষার যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছি আমরা।’
মেয়র আরও বলেন, ‘টিকা মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাজারগুলোয় বিনা মূল্যে রেজিস্ট্রেশন করে স্পটেই টিকা দেওয়া হয়েছে। একইভাবে এখন বাসস্ট্যান্ডগুলোতে টিকাদান করা হচ্ছে। সব নাগরিককে সুরক্ষা দেওয়া আমাদের লক্ষ্য। ভবিষ্যতে শহরের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই কার্যক্রম পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।’
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মাস্ক বিতরণ করেন মেয়র।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৫ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১০ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৪ মিনিট আগে