মেহেরপুরের গাংনীতে দুই বছর আগে দলছুট হয়ে যায় এক শূকর। এরপর থেকে প্রাণীটি উপজেলার কাজিপুর গ্রামের ঝোঁপঝাড়ে থাকত ও মাঠের ফসল খেত। একা থাকতে থাকতে ও সম্প্রতি মাঠে কোনো ফসল না থাকায় জন্তুটি হিংস্র হয়ে ওঠে। আজ সোমবার শূকরটি লোকালয়ে ঢুকে পড়ে মানুষকে আক্রমণ করে বলে খবর পাওয়া গেছে।
শূকরটির কামড়ে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. সিরাজুল ইসলাম (৫৫), অঞ্জনা খাতুন (৩০), বিল্লাল হোসেন (৫০), মোহাসিন আলী (২৫), রিপন আলী (২৫), রেহেনা খাতুন (৩৫), আবদুর রশিদ (৫০)। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শূকুরটি দুই বছর যাবৎ এলাকার মাঠে বসবাস করত। একা থাকতে থাকতে সে হিংস্র হয়ে যায়। পরে লোকালয়ে ঢুকেই কামড়াতে শুরু করে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। আর শূকরটিকে গ্রামবাসী মেরে ফেলেছে।
স্থানীয় বাসিন্দা মোছা. জরিনা খাতুন বলেন, ‘শূকুরটি প্রায় দুই বছর আগে দলছুট হয়ে যায়। এরপর থেকে সে মাঠে একাই থাকত। বিভিন্ন সময় বিভিন্ন ফসল খেত। মাঠে এখন খাওয়ার মতো তেমন কোনো ফসল নেই। তাই সে গ্রামে ঢুকে পড়েছে। প্রথমে আমাদের পরিবারের দুজনকে আক্রমণ করে।
‘শুনেছি, আমাদের পাড়া থেকে গিয়ে অন্য পাড়াতেও কয়েকজনকে আক্রমণ করে। পরে লোকজন হিংস্র প্রাণীটিকে মারতে গেলে তাঁরাও আক্রমণের শিকার হয়। তবে গ্রামবাসী শূকরটিকে মেরে ফেলেছে। এখন অনেকেই কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে।’
আহত সিরাজুল ইসলাম বলেন, ‘মাঠ থেকে হঠাৎ বাড়ির মধ্যে এসে বন্য শূকুরটি বাড়ির মহিলাদের আক্রমণ করে। তাদের বাঁচাতে শূকরটিকে তাড়া দিলে আমাদের আক্রমণ করে। এতে আমরা গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় শূকরটিকে মেরে ফেলা হয়েছে।’
কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ বলেন, ‘বন্য শূকরের আক্রমণে পাশের গ্রামের বেশ কিছু লোকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর হিংস্র প্রাণীটিকে গ্রামবাসী মেরে ফেলেছে।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিডি দাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন সাপ্লাই না থাকার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রেফার্ড করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে