
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যসচিবের নেতৃত্বে কিছু সদস্য। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন আহ্বায়ক।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন একই সংগঠনের আহ্বায়ক মো. সাহিনুল ইসলাম।
আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে কতিপয় কর্মকর্তা গতকাল ১৫ মার্চ ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। এটি বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে করা হয়নি। সংবাদ সম্মেলনটি একতরফাভাবে করা হয়েছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারের অপব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ কৃষিবিদদের মধ্যে শুধু বিভক্তিই সৃষ্টি করবে না; বরং কৃষি উপদেষ্টার কাছে ভুল বার্তা যাবে। এটি সচেতন কৃষিবিদদের কাম্য হতে পারে না। পূর্ণাঙ্গ ফোরামে আলোচনা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মো. সাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ সম্মেলনে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের মতামত ও অংশগ্রহণ ছিল না এবং আমরা এ কর্মসূচির সঙ্গে একমত নই। ভবিষ্যৎ এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নেব।’
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে করা সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একই ব্যানারে রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক এ ধরনের বিবৃতি দিতে পারেন না। কারণ সংগঠনের ৩১ সদস্যের মধ্যে ২২ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে