স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ২০১৯ সালে অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফলের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল পাওয়ায় প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত জাবির ছয় শিক্ষার্থীকে অভিনন্দন জানান উপাচার্য নূরুল আলম।
পদকের জন্য মনোনীতরা হলেন কলা ও মানবিক অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার (৩ দশমিক ৮), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩ দশমিক ৯১), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (৩ দশমিক ৯৬), জীববিজ্ঞান অনুষদ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩ দশমিক ৯৫), ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩ দশমিক ৯৩) এবং আইন অনুষদের আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩ দশমিক ৮১)।
অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছয় শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের মধ্যে যাঁরা নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল করেছেন, তাঁরা এই পদকের জন্য মনোনীত হয়েছেন। এতে অন্য শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবেন।’
গত রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। ২০০৫ সাল থেকে ইউজিসি মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে