
মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই রায় দেন। পাশাপাশি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. বিলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান।
এ রায়ে আদালত ১০ জনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—আরবাজ আহমেদ রোহান, ইমরান হোসেন, লিমন হোসেন, জাহাঙ্গীর হোসেন, তানভীর মোল্লা, রোকনউদ্দৌলা, জামাল হোসেন প্রধান, রাহুল হোসেন প্রধান, আসাদুল্লাহ আল গালিব ও পরশ প্রধান।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি রনি ব্যাপারী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামীম প্রধান ও সাকিব প্রধান আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিহাব প্রধান ও রাকিবুল হাসান সৌরভ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোট জাহাঙ্গীর, রায়হান ও অনিক ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে আওলাদ হোসেন মিন্টুর বোনকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিস হয়। সালিস শেষে মামলায় বর্ণিত আসামিরা উত্তেজিত হয়ে আওলাদ হোসেন মিন্টু, শাকিব ও ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্র, চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। পরদিন ঢাকা মেডিকেলে মিন্টু ও সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ২৬ মার্চ নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এরপর ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৮ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৯ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩২ মিনিট আগে