
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নতুন করে কার্যক্রম শুরুর পর ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে। এই লাভের টাকা দিয়েই তারা পুরোনো দায়দেনা মেটাতে পারবে বলেও মনে করছে। ই-ক্যাবে (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পাঠানো এক চিঠিতে এ সব কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ই-ক্যাবের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) চিঠিটি পাঠানো হয়।
ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আমাদের বর্তমান ক্যাম্পেইনে আমরা লাভবান হচ্ছি যা থেকে আমরা পূর্ববর্তী গ্রাহক এবং মার্চেন্টদের দায় মেটাতে পারব বলে আশা ব্যক্ত করছি। আমরা যেহেতু পুনরায় নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছি সে ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক অগ্রগতি সম্পর্কিত তথ্য আমরা পর্যায়ক্রমে ই-ক্যাবকে অবহিত করব। অতএব ই-ক্যাবের কাছে আমাদের আবেদন ই-ক্যাবের সদস্যপদ নবায়ন করে আমাদের ব্যবসায়িক কার্যক্রম আরও ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানানো হলো।’
এর আগে, গত ১২ অক্টোবর ই-ক্যাবের সদস্যপদ ফিরে পেতে প্রথম চিঠি দেয় ইভ্যালি। এর জবাবে ই-ক্যাব প্রতিষ্ঠানটির কাছে দায় দেনা নিষ্পন্ন সংক্রান্ত তথ্য জানতে চায়। এর উত্তরে ১৬ নভেম্বর আসে দ্বিতীয় চিঠি।
এ বিষয়ে ই-ক্যাবের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যক্রম শুরুর পর গত অক্টোবরে ইভ্যালি সদস্যপদ ফিরিয়ে দেওয়ার আবেদন করে। আমরা তাদের জানাই, যে সব অভিযোগের পরিপ্রেক্ষিতে সদস্যপদ স্থগিত হয়েছিল তা নিষ্পন্ন সংক্রান্ত তথ্য দিতে হবে। এ বিষয়ে সোমবার তাদের চিঠি এসেছে। তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের ইসি কমিটি।
অভিযোগ নিষ্পন্ন সংক্রান্ত তথ্যের বিষয়ে চিঠিতে বলা হয়, ই-ক্যাব পূর্ববর্তী যে সকল তথ্য সম্পর্কে জানতে চেয়েছে তার কোন তথ্য বা দলিল আমাদের কাছে নেই। এখানে উল্লেখ্য যে, পূর্ববর্তী সার্ভার পুনরুদ্ধার করার জন্য, আমরা প্রতিনিয়ত আমাজনের সঙ্গে যোগাযোগ করে চলছি, এ ছাড়া এস্ক্রোতে আটকে থাকা গ্রাহকের অর্থ, আমাদের বর্তমান ওয়্যারহাউস যে সকল পণ্য রয়েছে, সকল বিষয়াদি যাতে দ্রুত সমাধান হয় সে বিষয় চেষ্টা চালিয়ে যাচ্ছি, যা সময় সাপেক্ষ এবং এ সকল বিষয় বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।
গ্রাহকের ও পণ্য সরবরাহকারীদের অভিযোগের প্রেক্ষিতে গত বছর সেপ্টেম্বরে ইভ্যালির সদস্যপদ স্থগিত করে ই-ক্যাব। টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। এরপরই বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। এ বছর এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। এরপর ২৮ অক্টোবর নতুন করে ইভ্যালির কার্যক্রম শুরু হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে