রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি নার্সারির কর্মী (মালি) আবুল হোসেনকে হত্যার দায়ে ওই নার্সারির মালিকসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং আরেক কর্মী (মালি) আনোয়ার হোসেন ওরফে আনারুল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌসুলী সাদিয়া আফরিন।
তিনি বলেন, আসামিরা পলাতক রয়েছে। তারা গ্রেপ্তার হওয়ার পর বা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায়ের কার্যকর হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন নিতে হবে। আদালত দুইজনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, আবু তাহের নামে একজন ও আসামি মুস্তাফিজুর রহমান বিমানবাহিনীর কুর্মিটোলায় ২২২ এম ইউ বিল্ডিং সংলগ্ন এলাকায় জমি লিজ নিয়ে একটি নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন এবং সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নার্সারি কর্মী (মালি) আবুল হোসেনের মৃতদেহ এম ইউ বিল্ডিংয়ের অফিসের পেছনে ম্যানহোলের মধ্যে পাওয়া যায়।
এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, মালিক মোস্তাফিজুর রহমান নার্সারির অপর মালি আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে দুই দিন আগে আবুল হোসেনকে খুন করে ফেলে রাখেন।
অভিযোগ করতে আরও বলা হয় বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও পূর্ব শত্রুতার কারণে আবুল হোসেনকে খুন করেন নার্সারি মালিক ও অপর মালি।
২০০৩ সালের ২৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৩ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৮ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৯ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে