ভোরের আলো সবে ফুটেছে। ঢিমেতালে কাজ বুঝিয়ে দিচ্ছেন প্রিসাইডিং অফিসাররা। কারণ কোনো তাড়া নেই। ভোটারদের অপেক্ষায় গল্প-গুজব করছেন পোলিং অফিসারসহ অন্যরা। সকাল ৮টার দিকেও কোনো লাইন তৈরি হয়নি ঢাকা-৯ আসনের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের চারটি কেন্দ্রে। ফাঁকা মাঠ। একজন-দুজন একটু পরে ভোটকেন্দ্রে ঢুকছেন। মধ্যবয়স্ক একজন ভোট দিয়ে বের হয়ে বললেন, ‘ভোট দেওয়ার চেয়ে ঘুমানোই ভালো ছিল।’ তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।
এদিকে বেলা বাড়লেও সকালের পরিস্থিতি থেকে ভোটার আসার পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। হঠাৎ দেখা গেল একটি ইজিবাইক ঘিরে বেশ জটলা। তাতে লাগানো নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরীর পোস্টার। একজন জিজ্ঞেস করলেন, ‘এই এইডা কি ভোটারের গাড়ি? বাসায় যামু। ভোট দেওন শ্যাষ। দেখা গেল এমনই বেশ কয়েকটি ইজিবাইক ভোটার আনা-নেওয়া করছে।’
প্রিসাইডিং অফিসার তারিক মাহমুদ বলেন, ঢাকায় লোকজন বেশ বেলা পর্যন্ত ঘুমায়। তাই ১২টা নাগাদ বোঝা যাবে ভোটারদের অবস্থা কী।
সকাল ১০টা পর্যন্ত চারটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৩ নম্বর কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৯৩৫ (পুরুষ) ভোট দিয়েছেন ৮৫ জন, ৬৪ নম্বর কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৩৫২ (পুরুষ) ভোট দিয়েছেন ৯৫ জন, ৬৫ নম্বর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৩৬ জন (মহিলা) ভোট দিয়েছেন ৩৬ জন, ৬৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২০৫ (মহিলা), ভোট দিয়েছেন ৩৯ জন।
ঢাকা-৯ আসনে মোট ৯ জন প্রার্থী লড়াই করছেন। এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। তাঁরা হলেন কাজী আবুল খায়ের (জাতীয় পার্টি) লাঙ্গল, তাহমিনা আক্তার (গণফ্রন্ট) মাছ, মোসা. রুবিনা আক্তার রুবি (তৃণমূল বিএনপি) সোনালি আঁশ, মোহাম্মদ কফিল (ন্যাশনাল পিপলস পার্টি) আম, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্ট) টেলিভিশন, মো. আনোয়ারুল ইসলাম (জাতীয় পার্টি) কাঁঠাল, মো. নুরুল হোসাইন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) ছড়ি, মো. মাহিদুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি) একতারা, সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ) নৌকা।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩১ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে