
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের পরাজিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার সকালে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা রিপন চাকমা।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত মামলাটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলা নথি ও আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এবং স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী গত বছরের ৩১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে চুনতি মাদ্রাসার সিরাতুন্নবী (সা.) মাহফিলে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এক সমর্থকের ছেলেকে চাকরির ঘোষণা এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া নদভীর স্ত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী পুটিভিলা তাঁতিপাড়ায় এক সমাবেশে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
এমন অভিযোগে দুই জনের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) এর বিধান লঙ্ঘন করা হয় মর্মে প্রতিবেদন জমা দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয় ইসি।
গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
আজ বুধবারের মামলায় সাক্ষী হিসেবে দেখানো হয়েছে তিনজনকে। এদের মধ্যে একজন বাদী। বাকি দুজন হলেন চট্টগ্রাম আদালতের সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির ও ওই সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল মোতালেব।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের কাছে ৪৬ হাজার ভোটের ব্যবধানে হেরে যান নৌকার প্রার্থী আবু রেজা নদভী।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে