
বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর সিআরবি, শিল্পকলা একাডেমি, সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে এসব উৎসবে বাঙালি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।
নববর্ষ উদ্যাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন সকাল সাড়ে ৭টায় মূল আয়োজন শুরু হয় বেহালাবাদনের মধ্য দিয়ে। অন্যান্য বারের তুলনায় এবার লোকসমাগম বেশি দেখা গেছে।
অন্যদিকে ‘পয়লা বৈশাখে হোক অঙ্গীকার আমাদের সংস্কৃতি, আমাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বৈশাখী উৎসব।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হয়ে জারুলতলায় এসে শেষ হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি, মেয়েদের বউচি, ব্যান্ড দল ‘সরলা’ এর পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোন সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না। এদিনে শুধু একটিই গান শুনি-‘এসো হে বৈশাখ’। কেন বৈশাখের ওপরে কি দশ–বিশটা গান থাকতে পারে না?

তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও সুস্থতার লালন করা।’

শিরীষতলায় দুপুরে এক ঘণ্টার বিরতির পর পুনরায় শুরু হয় অনুষ্ঠান। নগরী শিল্পকলা একাডেমিতে দুদিনের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজ শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

নগরের জাতিসংঘ পার্কেও বর্ষবরণ উপলক্ষে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এর শেষ দিন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। পরে ওই স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আলী টিটু।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে