
পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ঘর-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান লুট, প্যাগোডায় অগ্নিসংযোগসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে পাঁচটি সংগঠন।
আজ শনিবার নগরীর চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়। এর আগে একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে মামলা দায়েরের সংস্কৃতিতে অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ মানবাধিকার নেতৃবৃন্দের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এ দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠরোধ করা যাবে না। সব মানবাধিকার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসীরা সব অপশক্তির বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তুলবে। এ সময় সংঘটিত সব সাম্প্রদায়িক সহিংসতা দ্রুত বন্ধ ও অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের উত্তর জেলা সভাপতি ইন্দু নন্দন দত্ত, দক্ষিণের সভাপতি তাপস হোড়, সহসভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, গোবিন্দ প্রসাদ মহাজন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, মহানগর যুব ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট রুবেল পাল প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪৪ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে