
বিটিসিএল, ডাক বিভাগ, সাবমেরিন কেব্ল, টেলিটকসহ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যতগুলো কোম্পানি আছে, সবগুলো জনগণের সেবায় স্মার্ট কোম্পানিতে রূপ দেওয়া হবে। পাশাপাশি এসব কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল শনিবার পটুয়াখালীর কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাব-পোস্ট অফিসের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কুয়াকাটার সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনের সক্ষমতা অনেক বেশি। আমাদের ক্যাপাসিটি এখন ৭ হাজার ২০০ জিপিবিএস। জনগণের চাহিদার থেকেও বেশি সক্ষমতা রয়েছে। ফলে আমরা ইন্টারনেটের দামটা কমিয়ে দিতে পেরেছি। ৯২ সালে সাবমেরিন কেব্ল বিনা মূল্যে পেয়েও জ্ঞানস্বল্পতায় তা হাতছাড়া করেছিল খালেদা জিয়ার সরকার।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে