
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ও বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও তাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছেন। মামলার রায়ে চট্টগ্রাম ও ঢাকার রেফারেন্সে আগামী ৫ মে আদালত হাতপাখার প্রার্থীকে মেয়র নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ শনিবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফয়জুল করিম এসব কথা বলেন। বরিশাল প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাতপাখার মেয়র পদপ্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, ‘২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু ওই নির্বাচনে দুপুর ১২টার আগেই ৩০ ভাগ ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে নেওয়া হয়। প্রার্থী হিসেবে আমার ওপর হামলা করে নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।’
ফয়জুল করিম সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত দুটি শুনানিতে আপনারা রাজপথে ছিলেন। তবে আগামী ৫ মে ওই মামলার ধার্যকৃত শুনানির দিন কেউ বরিশালের রাজপথে নামবেন না। কারণ আদালত অবমাননা হয় আমরা এমন কিছু করতে চাই না। আদালতের ওপর আস্থা রাখুন। আমরা চট্টগ্রাম ও ঢাকার মতো ন্যায়বিচার পাব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে সবাই অংশ নিয়েছেন, কেউ নামে কেউ বেনামে। আদালত আমাদের পক্ষে রায় দিলে শেখ হাসিনার নির্বাচন অবৈধ প্রমাণিত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেটে শেষ আব্দুল্লাহ নাসির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি লোকমান হাকিম, সিনিয়র সহসভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বিগত ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা করা হয়। ওই মামলায় দুবার শুনানি পিছিয়ে ফের ৫ মে ধার্য করেছেন আদালত।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪০ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে