হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আংটি হারালেন এক ভক্ত

ক্রীড়া ডেস্ক    

আংটি হারিয়ে ফেলেছিলেন মুম্বাইয়ের এই সমর্থক। ছবি: সংগৃহীত

রান বন্যায় ভেসেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন দুই দল মিলে স্কোরবোর্ডে তুলেছিল ৪৪৪ রান। বাইশ গজ যখন ঝড় তুলেছেন ব্যাটাররা, তখন গ্যালারিতে ঘটে গেছে নাটকীয় এক ঘটনা।

ম্যাচ চলাকালীন মুম্বাইয়ের এক সমর্থক তাঁর প্রেমিকাকে প্রস্তাব দিতে গিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন। প্রস্তাবের সময় আংটির বাক্স খুলতেই সেটি হাত থেকে পড়ে যায়। মুহূর্তেই চারপাশে তৈরি হয় উত্তেজনা। পরে পাশের এক দর্শক আংটি খুঁজে পেলে স্বস্তি ফেরে। এরপর সেই সমর্থক তার প্রেমিকাকে আংটি পরিয়ে দেন এবং দুজন দুজনকে জড়িয়ে ধরেন। এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ম্যাচটিতে আজিঙ্কা রাহানে (৪০ বলে ৬৭ রান) এবং অংক্রীশ রঘুবংশীর (২৯ বলে ৫১ রান) জোড়া ফিফটিতে আগে ব্যাট করে ২২০ রান তোলে বাংলাদেশ। জবাবে রায়ান রিকেলটন এবং রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই। রিকেলটন ৪৩ বলে ৮১ ইনিংস খেলেন। ৩৮ বলে ৭৮ রান এনে দেন রোহিত।

মুম্বাইয়ের কাছে হারের পর সতীর্থ ক্যামেরুন গ্রিনকে নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন কলকাতার অধিনায়ক রাহানে। তারকা অলরাউন্ডারকে বোলিং করাতে না পারায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এপর দায় চাপিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। ম্যাচ শেষে হতাশ রাহানে জানান—গ্রিনকে বোলার হিসেবে ব্যবহার করতে না পারা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।

ম্যাচ শেষে রাহানে বলেন, ‘আশা করি সে (গ্রিন) দ্রুত বোলিং শুরু করবে। তখন দলের সমন্বয় বদলাবে। আমরা ব্যাটিংয়ে ভালো করেছি, তবে বোলিংয়ে ভারসাম্য গুরুত্বপূর্ণ। গ্রিন কেন বোলিং করছে না—এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, আমরা ভালো ব্যাটিং করেছি এবং কার্তিক ত্যাগী দারুণ বোলিং করেছে। অনেক দিন পর খেলেও সে ভালো করেছে। সামনে এখনো অনেক পথ বাকি।’ যদিও পরবর্তীতে রাহানের এই কথার জবাব দিয়েছে সিএ।

পাকিস্তানে বসে আইপিএলের জন্য মন কাঁদছে নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের

আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু

নাসিম শাহকে বাঁচিয়ে দিয়েছেন পিসিবি সভাপতি, দাবি পাকিস্তানি ক্রিকেটারের

মোস্তাফিজের সতীর্থকে শাস্তি দিল পাকিস্তান বোর্ড

রিজভীর কাছে কোন ক্রিকেটার এসেছিলেন বিএনপির এমপি হতে

বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না পাকিস্তানি পেসার, জরিমানা ২ কোটি রুপি

হোটেল রুমে রাজার পরিবারের সদস্য, জরিমানা গুনলেন আফ্রিদি

‘রাজনীতি চললে বাংলাদেশ ক্রিকেট খুব বেশি এগোবে না’

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড