হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড আসছে ১৩ এপ্রিল, মিরপুর-চট্টগ্রামে খেলা

ক্রীড়া ডেস্ক    

এপ্রিল-মে মাসে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত রাতে। রুদ্ধশ্বাস ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তান সিরিজ জয়ের এক মাসের বিরতির পর মাঠে নামবে বাংলাদেশ। আজ সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এপ্রিল-মে মাসে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বিসিবি আজ সেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো বেলা ২টায় শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টি হবে দিনের আলোয়। এই ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হবে। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

সবশেষ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন ওয়ানডেই হয়েছে মিরপুরে। এর আগে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হয়েছে চট্টগ্রাম, মিরপুর ও সিলেটে। নিউজিল্যান্ড সিরিজে কেন সিলেট বাদ দিয়ে চট্টগ্রামে ম্যাচ দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘একটা তো কারণ যে চট্টগ্রামে অনেক দিন খেলা হয় না। সিলেটে অনেক খেলা ইদানীং খেলেছি। সেটা একটা কারণ।আর মাঠের যে কন্ডিশনগুলো, আমাদের অভ্যস্ততার যে ব্যাপারটা, সেটা অবশ্যই সিলেট, চট্টগ্রাম, ঢাকা সব জায়গাতেই এখন মোটামুটি সমান। সেই বিবেচনাতেই ঢাকাতে তো আমরা সবসময় খেলা রাখি। ঢাকাতে রাখা হয়েছে এবং চট্টগ্রামে রাখা হয়েছে। চট্টগ্রামের উইকেটটাও আমাদের ব্যাটিং বান্ধব উইকেট। এটা যেহেতু সাদা বলের ক্রিকেট আর এখানে দর্শকদের জন্য বলি বা দলের জন্য বলি, এটা সবাই ইতিবাচকভাবে দেখবে। সেই কারণেই রাখা।’

সূচি অনুযায়ী ২০২৫-২৬ বিপিএল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হওয়ার কথা ছিল। তবে চট্টগ্রাম থেকে ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সবশেষ বিসিএলও হয়েছে বগুড়া, রাজশাহী ও মিরপুরে। তা ছাড়া চট্টগ্রামে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের। চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ রাখার ব্যাখ্যায় ফাহিম বলেন, ‘আমরা যদি আমাদের পারফরম্যান্সের কথা বিবেচনা করি, সেখানেও বোধহয় চট্টগ্রাম একটা ভেন্যু যেখানে আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে। তবে আমি ফলের কথা বলব না। আমার মনে হয় যে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে চট্টগ্রামে অনেক দিন খেলা হয়নি। চট্টগ্রামের দর্শকেরা অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত আছে। আমরা বিপিএলের ম্যাচও দিতে পারিনি। তাই এটা তাদের (চট্টগ্রামবাসী) প্রাপ্য যে আমরা এই সিরিজে সেখানে খেলব।’

পাকিস্তান সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ । নিউজিল্যান্ড সিরিজটা মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তদের জন্য আরও এগিয়ে যাওয়ার সুযোগ। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। আর দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।

‘পাকিস্তান কি এখন আইসিসি ট্রফি চুরি করবে’

বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের কথা গেছে আইসিসিতে

পাকিস্তানের বিপক্ষে মিরাজ-লিটনের ‘স্মার্টনেসে’ মুগ্ধ বিসিবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা মেয়েদের ঐতিহাসিক সিরিজের সূচি জানাল বিসিবি

সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবি পরিচালক

দরকার পড়লে আমাদের টেক্সট বা কল করতে পারেন: লিপুকে লিটন

ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়কের নাম নিয়ে বিসিসিআইয়ের বিভ্রান্তি

‘পাকিস্তান ক্রিকেট এখন হাসির পাত্র হয়ে গেছে’

‘পাকিস্তান শেষ কবে সহজে সিরিজ জিতেছিল, মনে পড়ছে না’

সিরিজ হারের পর পাকিস্তানি নির্বাচকদের কড়া সমালোচনায় আফ্রিদি