হোম > খেলা > ক্রিকেট

আইপিএল শুরুর আগমুহূর্তে বিপদ বাড়ল কোহলির দলের

ক্রীড়া ডেস্ক    

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি থুসারা। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম মৌসুম শুরু হবে আগামীকাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্ট শুরুর আগেই পেস আক্রমণ নিয়ে বিপদ বাড়ল একবারের চ্যাম্পিয়নদের।

আইপিএলের জন্য বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি নুয়ান থুসারা। টুর্নামেন্টের শুরুর অংশে খেলা হচ্ছে না এই লঙ্কান ক্রিকেটারের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নিয়ম অনুযায়ী, বিদেশি লিগে অংশ নিতে হলে খেলোয়াড়দের নির্দিষ্ট ফিটনেস মানদণ্ড পূরণ করতে হয়। কিন্তু সেই মানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় থুসারাকে এই দফায় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি এসএলসি। আপাতত আইপিএলে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এসএলসি’র নির্দেশনা অনুযায়ী, পাঁচটি ফিটনেস সূচকে মোট ২৯-এর মধ্যে অন্তত ১৭ পয়েন্ট পেতে হয়। এই পয়েন্ট না পাওয়ায় উত্তীর্ণ হতে পারেননি থুসারা। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বিষয়টি নিশ্চিত করেছেন। থুসারার জন্য আশার কথা হলো,৪-৫ দিনের মধ্যে আবারও ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন তিনি। তবে দ্বিতীয়বারও ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হলে দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে থুসারাকে।

ধর্ষণজনিত মামলার কারণে এবারের আইপিএল খেলা হচ্ছে না যশ দয়ালের। চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেও অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডের খেলা এখনো নিশ্চিত নয়। সবশেষ শুরুর অংশে থুসারাকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হলো। আইপিএল শুরুর আগেই পেস বোলিং বিভাগ নিয়ে এমন অনিশ্চয়তা শিরোপা রক্ষার মিশনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল বেঙ্গালুরুর জন্য।

শুধু থুসারাই নয়—আইপিএলকে সামনে রেখে আরও একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটারের ফিটনেস নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পায়ের পেশির চোট থেকে সেরে উঠলেও পুনর্বাসনে আছেন কলকাতা নাইট রাইডার্সের মাথিশা পাথিরানা। এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট কাটিয়ে আইপিএলে যোগ দিতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। এই চোটের কারণে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান হাসারাঙ্গা।

‘আমি মানুষকে ছক্কা মারতে শেখাই’

আইপিএলে ব্যাটে-বলে এগিয়ে কারা

আইপিএলে দল বিক্রিতে ২০০০ কোটি টাকা পাচ্ছে ভারতীয় বোর্ড

পাকিস্তানি ক্রিকেটারের আইডি ‘হ্যাক’ করে নারী মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট

হারের পর মোস্তাফিজের দলকে নিয়ে হায়দরাবাদের রসিকতা

উইজডেনের আইপিএল সেরা একাদশে সাকিব

বাংলাদেশের বিপক্ষে কেন খেলতে চায় না অস্ট্রেলিয়া

কিপটে মোস্তাফিজকে নিয়ে কী বললেন আফ্রিদি

২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত

বোর্ড ভাঙার আশঙ্কা দেখছেন না বিসিবি সহসভাপতি