হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জর্ডানে গুরুত্বপূর্ণ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান: সিএনএনের অনুসন্ধান

আজকের পত্রিকা ডেস্ক­

একটি মার্কিন থাড রাডার ব্যবস্থা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান। জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে সিএনএনের এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

গতকাল সোমবার (৩ মার্চ) সংগৃহীত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান থেকে প্রায় ৫০০ মাইলের বেশি দূরে অবস্থিত এই রাডারটি নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রাডারটির গুরুত্ব ও ক্ষয়ক্ষতির মাত্রা

বিশেষজ্ঞদের মতে, ধ্বংস হওয়া রাডারটি ‘থাড’ ব্যবস্থার মূল ‘চোখ’ হিসেবে কাজ করত। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং তা মাঝ আকাশে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টরগুলোকে লক্ষ্যবস্তু চিনিয়ে দিতে ব্যবহৃত হতো। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের শুরুর দিকেই রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের এই হামলার আওতা কেবল জর্ডানেই সীমাবদ্ধ ছিল না। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি স্থানেও একই ধরনের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে আমিরাতে থাকা সরঞ্জামগুলোর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্যাটেলাইট চিত্রে জর্ডানে থাড রাডার ব্যবস্থা ধ্বংসের প্রমাণ। ছবি: সিএনএন

কৌশলগত প্রভাব

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, থাড রাডার ধ্বংস হওয়ার ফলে ওই অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। এই রাডার ছাড়া থাড ব্যাটারিগুলো কার্যকরভাবে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত বা প্রতিহত করতে সক্ষম হবে না।

ওয়াশিংটন বা পেন্টাগনের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই ঘটনা সংঘাতের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প

ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ ৩.৭ বিলিয়ন ডলার

ভারতকে চীনের মতো শক্তিশালী শত্রু হতে দেবে না যুক্তরাষ্ট্র

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেছে এফবিআই

মার্কিন বিমানবাহী রণতরিতে আবারও হামলার দাবি ইরানের

‘ইরান খুব শক্ত প্রতিপক্ষ, যুদ্ধ করতে চায়, আমরা তাদের চেয়েও বেশি যুদ্ধ করতে চাই’

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘কেয়ামতের ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা

ইরানের পরবর্তী নেতা নির্বাচন করতে চান ট্রাম্প

ইরানের মেয়েদের স্কুলে মর্মান্তিক হামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্র