হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

অস্ত্র-মাদকসহ বুলেট গ্যাংয়ের প্রধান গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ‘বুলেট গ্যাং’-এর প্রধান নুরুল আমিন বুলেট ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বুলেটের নিয়ন্ত্রণাধীন টিনশেড ঘরের আড়াল থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশলদিয়া (কান্দিপাড়া) এলাকার নুরুল আমিন বুলেট (৩৭) এবং তাঁর সহযোগী সুকুমার হাওলাদার (৩৮)।

মুন্সিগঞ্জ সেনা ক্যাম্পের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমির টিটি-৩৩ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪টি গুলি, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সেনাবাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা অবৈধ মালপত্র থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫