হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

খাল খনন কর্মসূচি এক আন্দোলন ও বিপ্লবের নাম: পানিসম্পদমন্ত্রী

মুন্সিগঞ্জ ও গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়ার কাজলী নদী খননের জন্য পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় শিল্প কারখানার বর্জ্যে কাজলী নদী ভরাট হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন। এটি শুধু একটি কর্মসূচি ছিল না, বরং একটি আন্দোলন ও বিপ্লব। আজ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন ভাবে সেই কার্যক্রম শুরু করেছি যা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর খাল খনন কর্মসূচি শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙা হচ্ছে, কৃষিকাজে সহায়তা হচ্ছে, মৎস্য চাষের ব্যবস্থা হচ্ছে। জনস্বার্থে আমাদের এই কর্মসূচি। আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন শেষ করতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশনব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৪ টাকা। খালটি পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার ওসি হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫