হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উঠে যায় ডিভাইডারে, শ্রমিক নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সড়কের ডিভাইডারে উঠে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠিয়ে দেওয়ায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

আজ রোববার সকাল  ১০টা ৪৫ এর দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বসুন্ধরা পেপার মিলস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মো. সুজন। তিনি বসুন্ধরা পেপার মিলের শ্রমিক। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের মো. মোস্তাক আহমেদের ছেলে।

দুর্ঘটনায় আহতেরা হলেন—উপজেলার সাং-চর বাউশিয়ার আবু সালেহর ছেলে রুহুল আমিন (২৬), একই এলাকার রাসেলের মেয়ে মরিয়ম (৪৩), সাং-মাথাভাঙ্গা সর্ব থানার আমির হোসেনের ছেলে তারা মিয়া (৫৬)। আহত আরেক বাস যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তাঁরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী চা দোকানদার আব্দুর রাজ্জাক জানান, তিশা পরিবহনের একটি বাস সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আহত রোগীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়িটির চালক পালিয়ে গেছে। বাসটি পুলিশ হেফাজত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫