হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় আব্দুল মালেক (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিমকান্দি গ্রামের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়া এলাকার মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় ফিল্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে মালেক গজারিয়ার পশ্চিমকান্দি এলাকায় আরিফ নামের এক ব্যক্তির একতলা ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ ভাড়া থাকতেন।

আরিফ জানান, ঈদের সময় মালেকের পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি চলে যাওয়ার পর থেকে মালেক এখানে একাই ছিলেন। গতকাল শুক্রবার তিনি (আরিফ) সপরিবারে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। আজ শনিবার সকালে ফিরে এসে দেখেন বাসার কলাপসিবল গেট ও কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন।

পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে প্রবেশ করে শয়নকক্ষ থেকে আব্দুল মালেকের লাশ উদ্ধার করে।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে অথবা বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫