হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, অটোরিকশাচালকের কিল-ঘুষিতে যাত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের কিলঘুষিতে আবুল কালাম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক জামাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাসাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার হাসাড়া আনসার ক্লাব এলাকার প্রয়াত শুক্কুর শেখের ছেলে। গ্রেপ্তার হওয়া জামাল শেখ একই উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ দুপুর আড়াইটার দিকে আবুল কালাম শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে চালতিপাড়া এলাকা থেকে জামাল শেখের অটোরিকশায় করে হাসাড়া বাজারে আসেন। এ সময় ভাড়া নিয়ে চালকের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে জামাল শেখ আবুল কালামকে কিলঘুষি মারলে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত চালককে আটক করে শ্রীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫