হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বসতঘর থেকে রুবেল হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১০ মে) বিকেলে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের মোল্লাবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের আলিম হাওলাদারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে রুবেলের স্ত্রী ঘুম থেকে জেগে ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রুবেলকে নিচে নামান। ধারণা করা হচ্ছে, ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫