হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে আটটি দোকান ভস্মীভূত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন, ফলের দোকান, চায়ের দোকান, ভাঙারির দোকান, অটো গ্যারেজ, রিকশা গ্যারেজ, অটো চার্জিং স্টেশন ও ওয়েল্ডিংয়ের দোকান।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টা ২৫ মিনিটে সংবাদ পাওয়ার পর শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫