হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিত্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় আলো মেডিসিন হল নামের একটি ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে প্রদর্শিত ও সংরক্ষিত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অপরাধে ফার্মেসির মালিক অনুপ পোদ্দারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকার শাপলা স্টোর নামের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ নিত্যপণ্য বিক্রির দায়ে দোকানের মালিক মো. মিঠুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা-পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫