হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ছবি: আজকের পত্রিকা

মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আমাদের শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাঠে মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। ইতিমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। তবে যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাঁদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। সৌদি আরবসহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে।’

মুন্সিগঞ্জের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নুরুল হক নূু বলেন, ‘আমি জানি মুন্সিগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। এ ছাড়া মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও মাদক এই জেলার প্রধান সমস্যা। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাব, আপনারা এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।’

মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী এবং মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

শ্রীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান অভিনেত্রী জাকিয়া কামাল মুন

সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজদিখানে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

টঙ্গিবাড়ীতে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

সিরাজদিখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জে শ্যামল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৮