হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

নির্মাণাধীন পাঁচতলা ভবন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. মিজান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার পাছগুচি ইউনিয়নের ভেলুঘাট গ্রামের বাচ্চু ঘটকের ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরা গ্রামের সৌদিপ্রবাসী শহীদ খানের মালিকানাধীন পাঁচতলা ভবনের নির্মাণকাজ চলছিল। সকালে অন্য শ্রমিকদের সঙ্গে মিজানও কাজে যোগ দেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫