হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আজ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাতের (১৬) মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে তার মরদেহ ভেসে ওঠে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২৯ মার্চ বেলা আড়াইটার দিকে আরাফাত বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। চার বন্ধু নদীতে নামলেও তিনজন তীরে উঠতে সক্ষম হয়, আর আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। সকালে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫