হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মো. জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৪৮) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিয়াউর রহমান ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরেই বসবাস করতেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সরকারি খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন জিয়াউর রহমান। কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করি। বর্তমানে তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং জিয়াউর রহমানের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫