হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া থেকে ফিরেই বিসিবিতে বুলবুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশে ফিরেই বিসিবি কার্যালয়ে আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই মিরপুরে বিসিবি কার্যালয়ে বুলবুল।

সাদা গাড়িতে চড়ে বুলবুল আজ বিসিবি কার্যালয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানান বিসিবির ইমাম। ইমামের সঙ্গে করমর্দন শেষে বুলবুল ব্যস্ত হয়ে পড়লেন তাঁর কাজে।

বুলবুলের পরিবার থাকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী শহর মেলবোর্নে। জরুরি কাজে ১৬ ফেব্রুয়ারি পরিবারের কাছে গিয়েছিলেন বিসিবি। যাওয়ার আগে বিসিবি পরিচালকদের জানিয়ে গিয়েছিলেন বুলবুল।

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া করতেন বুলবুল। তবে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস কাজ করেছিলেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ—অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন তিনি। সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছিল জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা, না খেলা নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একাধিক সভা করতে হয়েছিল।

ঈদুল ফিতর শেষেই ঢাকায় ফিরতে পারেন বুলবুল—আজকের পত্রিকার পডকাস্টে এমনটাই গত ২৫ ফেব্রুয়ারি জানিয়েছিলেন আসিফ আকবর। সেদিন আসিফ বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন হলো পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।’ অস্ট্রেলিয়া থেকে দেড় মাস পর আজ দেশে ফিরেছেন বুলবুল। তিনি দেশে ফেরার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

বিরল রেকর্ডে মোস্তাফিজদের পাশে এখন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার

‘প্রতিপক্ষই ছিল না, বিসিবি নির্বাচনে তাহলে অনিয়ম কীভাবে হবে’

ইয়ুথ লিগের সূচি ঘোষণা বিসিবির, খেলা কোথায়

সংসদে বিসিবিকে নিয়ে কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইপিএল ছাড়া ক্রিকেটারদের আরও কঠোর শাস্তির দাবি গাভাস্কারের

যুক্তরাষ্ট্রে অশ্বিনের সঙ্গে একই দলে খেলবেন পাকিস্তানি এই ক্রিকেটার

পান্ডিয়ার ৬ কোটির গাড়ি, চপ্পল পরে চালিয়ে বিতর্কিত

এবার কি বাবরের সুদিন ফিরবে

৩৭-এ এসেও কোহলির এমন ব্যাটিংয়ের রহস্য কী

পিএসএলে আজ মোস্তাফিজ-ইমনদের প্রতিপক্ষ কারা