পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে তারকা ক্রিকেটার তো বটেই, ধারাভাষ্য প্যানেলেও রয়েছেন অনেক তারকা। সুমধুর ধারাবিবরণী, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতে বিখ্যাত ধারাভাষ্যকারদের নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আছেন বাংলাদেশের আতাহার আলি খানও।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি ২০২৬ পিএসএলের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে। ২৬ সদস্যের ধারাভাষ্যকার ও উপস্থাপক প্যানেলের মধ্যে আছেন চার উপস্থাপক। ধারাভাষ্যকক্ষে ওয়াসিম আকরাম, রমিজ রাজা, নিক নাইট, সিকান্দার বখত, বাজিদ খানদের সঙ্গে ধারা বিবরণী ও ম্যাচ বিশ্লেষণের কাজ করবেন আতাহার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আতাহারের। ইংরেজি প্যানেলে আতাহার-রমিজদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট, ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২৩৭ রানের ইনিংস খেলা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জিন পল ডুমিনিও আছেন।
২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত পিএসএলের দশ আসরে ৯৩ ম্যাচ খেলেছিলেন। প্রতিনিধিত্ব করেছিলেন চারটি ভিন্ন দলের। এবার তিনি থাকবেন ধারাভাষ্যকক্ষে। পাকিস্তানের তারকা অলরাউন্ডার উর্দুতে ধারাভাষ্য দেবেন। উর্দু ধারাভাষ্য প্যানেলে সালমান বাট, সানা মিরের মতো তারকারাও আছেন। আর ইংরেজি প্যানেলের ধারাভাষ্যকার সিকান্দার বখত আছেন উপস্থাপক হিসেবেও।
এবারের পিএসএলে দল সংখ্যা বেড়ে হয়েছে আট। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হওয়ার সংখ্যা ছিল ছয় ভেন্যুতে। ছয় বাংলাদেশি নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেনের পাশাপাশি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকাদেরও দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভেন্যুর সংখ্যা ছয় থেকে কমে দুইয়ে এসে দাঁড়িয়েছে।
ভেন্যুর সংখ্যা কমে যাওয়ায় ২০২৬ পিএসএলের ম্যাচগুলো এখন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দর্শকশূন্য মাঠেই হবে এই টুর্নামেন্ট। ২৬ মার্চ লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পিএসএল। ৩ মে শেষ হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল দুটি ম্যাচই হবে লাহোরে।
২০২৬ পিএসএলের ধারাভাষ্যকার ও উপস্থাপক প্যানেল
ধারাভাষ্যকার (ইংরেজি)
শুধুমাত্র উর্দুতে
উপস্থাপক