হোম > খেলা > ক্রিকেট

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখসেদুল কামাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোখসেদুল কামাল বাবু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ড পরিচালক মোখসেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বে মোখসেদুল কামাল স্থলাভিষিক্ত হয়েছেন আমজাদ হোসেনের, যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। জানা গেছে, বোর্ডের সাম্প্রতিক একটি সভায় আমজাদকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি বোর্ডের ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব চালিয়ে যাবেন বাবু। মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

বিসিবির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৬ অক্টোবর। সেই নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাবু। এই ক্যাটাগরির ৭৬ ভোটের মধ্যে প্রদান করা হয় ৪২ ভোট। এর মধ্যে ৪১ ভোট পেয়ে বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। নির্বাচন পাস করার পরই বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পান বাবু।

গণমাধ্যমে বেশ পরিচিত মুখ বাবু। বর্তমানে স্টার নিউজের সিইওর দায়িত্বে পালন করছেন তিনি। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে যুক্ত ছিলেন। এই ফ্র্যাঞ্চাইজিটি বিপিএলের শিরোপা জিতেছে।

পাকিস্তান সুপার লিগে আছেন বাংলাদেশি ধারাভাষ্যকারও

আইপিএলের সময় ‘বাড়তি সুবিধা’র গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

বিসিবির নতুন প্রধান নির্বাচক সুমন, কমিটিতে আরও আছেন যাঁরা

পিএসএল শুরুর আগেই বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের এই সংগঠন

কারস্টেনের অভিযোগের পর নীরবতা ভাঙলেন পাকিস্তান বোর্ড প্রধান

কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়া পাকিস্তানি ক্রিকেটারই আইসিসির সেরা

পিএসএলে গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার, তামিম-রিশাদ যাবেন কবে

তুমি কেন মরে যাচ্ছ না, এমন কথাও শুনেছিলেন ভারতের তারকা ক্রিকেটার

আইপিএলের কারণে পিএসএল ছাড়লে কড়া শাস্তি দেবে পাকিস্তান

বাবর-আফ্রিদিকে ক্রিকেট থেকে ছুটি নিতে বলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার