হোম > সারা দেশ > জামালপুর

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে পারভেজ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত পারভেজ উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারভেজ মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে একই ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পারভেজ মিয়া নামে বিদ্যুতায়িত এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার বন্ধু জিহাদ। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’

বকশীগঞ্জে আ.লীগের পোড়া কার্যালয় ‘উদ্বোধন’ করলেন নেতা-কর্মীরা

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

জামালপুরে যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

জামালপুর-২: জামানত হারালেন দুই প্রার্থী

জামালপুর–২: বিএনপির সুলতান মাহমুদ বাবু বিজয়ী

জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত মাঠে ধস, ভোগান্তি

নিখোঁজের তিন দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার